প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ (১৮ ডিসেম্বর ২০২৫) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর দায়িত্বপালন কালে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতির সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের প্রশংসা করেন এবং তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের কথা উল্লেখ করেন।




