শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আটক নাকি কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে—এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে সাংবাদিক আনিস আলমগীর গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন

সর্বশেষ