বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বের হয়ে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তবে তারেক রহমান ঠিক কবে দেশে ফিরবেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানাননি সালাহউদ্দিন আহমদ।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ। এর আগে রাতে কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ।
তিনি বলেন, এটা আমাদের রেগুলার মিটিং, স্থায়ী কমিটির মিটিং। বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচার ও কৌশল নির্ধারণের জন্য বিভিন্ন আলোচনা করেছি। অন্য কোনো বিষয নয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ। তিনি বলেন, এটা আমাদের রেগুলার মিটিং, স্থায়ী কমিটির মিটিং। বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচার ও কৌশল নির্ধারণের জন্য বিভিন্ন আলোচনা করেছি। অন্য কোনো বিষয নয়।




