শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম জেলা পুলিশের নতুন এসপি নাজির আহমেদ খাঁন

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন এসপি নাজির আহমেদ খাঁন

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান। একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বর্তমান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মোহাম্মদ নাজির আহমেদ খান বর্তমানে কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।। তার নিজ জেলা ফরিদপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যায় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। ২৭তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সৎ, মেধাবী ও কর্তব্যপরায়ণ এবং মানবিক গুণাবলী সম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে তার সুনাম রয়েছে। তিনি গাজিপুর মেট্রোপলিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে কাজ করেছেন।

প্রসঙ্গত, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি মাধ্যমে এই এসপিদের বদলির নির্বাচন সম্পন্ন করেন । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে ৬৪ জেলার পুলিশ সুপারদের চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন

সর্বশেষ