ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথ বন্ধ হয়ে গেছে। নাঙ্গলকোট রেলস্টেশনের আউটারে মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হয। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সিলেটেরও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শনিবার ভোর ৪টায় ফেনী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
এদিকে, কুমিল্লা রেলস্টেশনে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ও ফেনী রেলস্টেশনে ঢাকাগামী মেইল ট্রেন আটকা পড়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়। তবে সকাল ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন।




