বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদশিল্প ও সাহিত্যমওলানা আজাদ সুবহানির ‘পালনবাদের দর্শন’-এর বাংলা অনুবাদ প্রকাশ

মওলানা আজাদ সুবহানির ‘পালনবাদের দর্শন’-এর বাংলা অনুবাদ প্রকাশ

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা আজাদ সুবহানি রচিত উর্দু ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থ “পালনবাদের দর্শন” (ফালাসুফিয়াতুর রাব্বানিয়া ফি দু’য়ি তালিমুল ইসলাম)-এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। বইটি উর্দু থেকে আরবিতে অনুবাদ করেছেন মুহাম্মদ মুআয। আরবি থেকে বাংলায়  অনুবাদ করেছেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা অনার্য মুর্শিদ। প্রকাশ করেছে ‘উজান’।

মূল গ্রন্থে ইসলামী দর্শনের রুবুবিয়াত—অর্থাৎ “পালনকর্তা সত্তা”—ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা  করা হয়েছে, যেখানে আল্লাহকে শুধু “প্রভু” নয়, বরং “পালনকর্তা” হিসেবে বোঝার ওপর জোর দেওয়া হয়েছে। অনুবাদক অনার্য মুর্শিদের মতে, এই ধারণা ইসলামি চিন্তাকে মানবিক দায়িত্ব ও নৈতিকতার রাজনীতিতে রূপান্তর করে।

অনার্য মুর্শিদ বলেন, “রুবুবিয়াত শুধু ধর্মীয় শব্দ নয়—এটা এক মানবিক চেতনা। সৃষ্টিকে ভালোবাসা ও লালন করাই আসলে ঈমানের প্রকাশ।”

বইয়ের ভূমিকায় তিনি দক্ষিণ এশিয়ার পালনবাদী ধারা ও মাওলানা ভাসানীর রাজনৈতিক-আধ্যাত্মিক দর্শনের সঙ্গে রুবুবিয়াত ধারণার সংযোগ বিশ্লেষণ করেছেন। তিনি ভাসানীর তিনটি গুরুত্বপূর্ণ ধারণা— ‘হুকুমতে রাব্বানিয়া’, ‘খুদায়ে খিদমাতগার’ ও ‘রুবুবিয়াত’—কে পরিবেশ ও জীবনের প্রতি দায়িত্বশীল এক রাজনৈতিক দর্শন হিসেবে ব্যাখ্যা করেছেন।

বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। দেশের বিভিন্ন অনলাইন বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে।এছাড়া গুগল ফর্ম পূরণ করে প্রকাশকের কাছ থেকেও ছাড়ে সংগ্রহ করা যাবে। ফর্ম লিংক: http://bit.ly/46NK5gZ

বইয়ের তথ্য:

নাম: পালনবাদের দর্শন (বাংলা অনুবাদ)

মূল লেখক: মওলানা আজাদ সুবহানি

অনুবাদক: অনার্য মুর্শিদ

প্রকাশক: উজান প্রকাশন

মূল্য: ২৭০ টাকা

প্রকাশকাল: ১৩ অক্টোবর ২০২৫

আরও পড়ুন

সর্বশেষ