সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রচ্ছদশিল্প ও সাহিত্যপড়ন্ত  বিকেল : আলেয়া মান্নান

পড়ন্ত  বিকেল : আলেয়া মান্নান

পড়ন্ত এক বিকেলে,
তুমি কি আসবে খেলার মাঠে?
এক কোণে বসবে খেলা দেখার নামে?
তুমি কি আসবে ওই নদীর তীরে?
দেখা করতে শত মাঝি-মাল্লার ভিড়ে?

পড়ন্ত ওই এক বিকেলে,
তুমি কি যাবে ওই বাঁশবাগানে?
কিছু কথা বলার জন্য কানে কানে।
তুমি কি চড়বে পাহাড়ের চূড়ায়?
দেখতে সূর্যের অস্ত যাওয়া?

পড়ন্ত ওই এক বিকেলে,
তুমি কি ওই রাস্তায় হাঁটবে?
যেখানে দুজনের রাস্তা একসাথে শেষ হবে।
তুমি বসবে বটবৃক্ষের মূলে?
এক খিলি পান দেওয়ার জন্য মুখে তুলে।

পড়ন্ত ওই এক বিকেলে,
তুমি ঘুরতে যাবে সরষে ফুলের ক্ষেতে?
ভ্রমর আর ফুলের আনন্দ উপভোগ করতে।
তুমি আসবে বিকেলের সেই ডাকে?
হাজার জনতার মাঝেও কথা হবে ফাঁকে ফাঁকে।

পড়ন্ত ওই এক বিকেলে,
তুমি কি শুনবে আমি যাহা বলবো?
দুজন দুজনার পাশে থাকবো।
পড়ন্ত বিকেলের আলো উপভোগ করবো।

আরও পড়ুন

সর্বশেষ