বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবে না : অর্থ মন্ত্রণালয়

পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবে না : অর্থ মন্ত্রণালয়

ব্যাংক একীভূতকরণ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে সবাইকে সতর্ক করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের গোচরীভূত হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা করছে।

বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকতে অর্থ মন্ত্রণালয় হতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ