ভেবেছি গল্প শুনাবো, হইলে রজনী।
শত অপেক্ষার পরেও তুমি জাগোনি।
কত শত কালো রাত্রি করেছি পার।
তোমাকে হৃদয়ে ভেবে কেটেছে রজনী আঁধার।
আমার কণ্ঠ শুনিয়াছো, দাওনি তবু সাড়া।
ভালোবাসো বলিয়া তুমি, হৃদয়ে দাওনি নাড়া।
আকুল পরাণে আমার ছুঁয়া চাহিল তোর।
জাগিয়া কাঁদিয়া আমার রজনী হলো ভোর।
জাগাতে পারিনি আমি কঠিন হৃদয় তোর।
কোমলতায় হেলানি ছিল আমার হৃদয়-ডোর।
কান্না আসিল চোখ ভরে আমার হৃদয়-কূলে।
গত রাত্রির গল্প শুনি নাই, তুমি জাগোনি বলে।
ভালোবেসে রক্ত ঝরিয়েছি, ভাঙিয়াছ কত শর্ত।
গভীর রাত্রি প্রেমের যাত্রী, আমাকে করিল মত্ত।
চিৎকার করিয়াছি, আসিয়াছে চোখে জল।
অবুঝ পরাণ বিশ্বাস করেছে, পাইনি কোনো ফল।
প্রেমের গল্প বলে কত, আমায় রেখেছো ঝুলে।
গত রাত্রি গল্প শুনি নাই, তুমি জাগোনি বলে।
তুমি তো এমন ছিলে না, থাকোনি আমায় ভুলে।
রজনী আমার প্রভাত হয়নি, তুমি আসোনি বলে।
কাটিয়াছি কত রজনী ধরিনি তোমার হাত।
এই রজনীতে আসিও তুমি, করি মোনাজাত।




