মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদখেলার সময়বহু নাটকীয়তার পর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বহু নাটকীয়তার পর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বহু নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করবেন নির্বাচিত পরিচালকরা। সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফল ঘোষণা করা হবে।

এবারের বিসিবি নির্বাচনে মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। যদিও একেবারে শেষ মুহূর্তে গেল রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির প্রার্থী ফায়জুর রহমান ভূঁইয়া।

সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার দুই পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।

এদিকে, দেশের সব জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বীতা করছি এবং ঢাকায় ১৭টি জেলা আছে। আমি মনে করি আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন সেরা নির্বাচন।

এদিকে নাটকের মূল অংশ দৃশ্যপট হয়ে গেছে গত ৩ অক্টোবর গভীর রাতে। বনানীর হোটেল শেরাটনের এক নিরিবিলি কক্ষে পড়েছে ৯৫ শতাংশ ভোট।  ৩ অক্টোবরই অনেকটা নিশ্চিত হয়ে গেছে কে জিতছেন, কে হারছেন। ক্যাটাগরি-২, অর্থাৎ ক্লাব কোটা থেকে তামিমরা সরে দাঁড়ানোয় টিকে ছিলেন ১৬ জন প্রার্থী, নির্বাচিত হবেন ১২ জন। কারা বাদ পড়বেন, তাও জানিয়ে দেওয়া হয় সেদিন। তবে কাল নতুন মোড় নিয়েছে নির্বাচনে। আদালত যে ১৫ ক্লাবের ভোটাধিকার বাদ দিয়েছিল, তাদের আবার ভোট দেওয়ার অনুমতি দিয়েছে। এ কারণে পরিচালক নির্বাচিত হওয়া নিয়ে কিছুটা ভয় তৈরি হয়েছে ১২ জনের প্যানেলের।

আরও পড়ুন

সর্বশেষ