শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইউরোপিয়ান ইউনিয়নের ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চায় : : ইসি সচিব

ইউরোপিয়ান ইউনিয়নের ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চায় : : ইসি সচিব

আসন্ন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়নের ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি উল্লেখ করেন, পর্যবেক্ষক সংস্থা দফায় দফায় আসবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের মূল্যায়নকারী টিমের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন মূল্যায়নকারী দল কয়েকটা বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছেন বলে উল্লেখ করেন সচিব।

তিনি বলেন,  ‘তাদের সঙ্গে আমাদের একটি সমঝোতা স্মারক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সভা হবে ১৫০ জন নির্বাচন পর্যবেক্ষক  আসার প্রসঙ্গে। ভোটকেন্দ্র, গোপন কক্ষে প্রবেশ এবং ভোট গণনার সময় উপস্থিত থাকা যাবে কি না এমন বিষয়গুলো জানতে চেয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন মূল্যায়ন কারী দল।

ইসি আখতার আহমেদ বলেন, ‘নির্বাচনের শেষে গেজেট হওয়া পর্যন্ত কীভাবে রেজাল্ট প্রকাশ করা হয় সেটাও দেখতে চান তারা। 

আরও পড়ুন

সর্বশেষ