বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে ৫ আগস্ট ২০২৫ তারিখে “জুলাই গণঅভ্যুত্থান দিবস“ উদযাপন করেছে। এ অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রায় ২০০ জন বিভিন্ন পেশাজীবী বাংলাদেশী নাগরিক উপস্থিত ছিলেন।
শহীদ আবু সাঈদ ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্বলিত ছবিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন শুরু হয়। এরপর জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় পর্বে, আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা পাঠ করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে মূল আলোচনা শুরু হয়।
আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটির নাগরিকগণ ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, বর্তমান অর্ন্তবতীকালীন সরকারের গৃহীত জনকল্যাণকর বিভিন্ন উদ্যোগের তাঁরা প্রশংসা করেন। আলোচনা সভার শেষে, মান্যবর হাইকমিশনা জনাব শাহ আহমেদ শফি সভাপতির বক্তব্য প্রদান করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। এছাড়াও এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলকে নৈশভোজ প্রদান করা হয় ।




