রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদপ্রবাস সময়পাকিস্তানের ইসলামাবাদে ‘July Beyond Border’ শীর্ষক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর শুভ...

পাকিস্তানের ইসলামাবাদে ‘July Beyond Border’ শীর্ষক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর শুভ উদ্ভোধন

ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডার্স’ শীর্ষক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী আজ সন্ধ্যায় শুরু হয়েছে। জুলাই যোদ্ধাদের স্মরণে আয়োজিত ০১-০৫ আগস্ট ২০২৫ তারিখ ০৫(পাঁচ) দিনব্যাপী ‘July Beyond Border’ শীর্ষক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর শুভ উদ্ভোধন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান। এ উপলক্ষ্যে দূতালয় প্রাঙ্গন ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সুসজ্জিত করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই সময় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ এবং ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত পোস্টারসমূহ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মিশনের কর্মকর্তাগণ আলোচনায় অংশ নেন। আলোচকগণ জুলাই-আগস্ট পুনর্জাগরণে ছাত্র-জনতার ভূমিকার স্মৃতিচারণ করেন। আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

২০২৪ সালের বৈষম্য বিরোধী গণ-অভ্যুথান বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে যুগোপযোগী করার এক অনন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে হাইকমিশনার মন্তব্য করেন। তিনি বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ করেন।

আলোচনা শেষে ২৪ এর জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের সকল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবর্গ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ