রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান, প্রথম সহসভাপতি সেলিম রহমান

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান, প্রথম সহসভাপতি সেলিম রহমান

দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি হয়েছেন মাহমুদ হাসান খান। আগামী মঙ্গলবার বিজিএমইএ কমপ্লেঙে তার নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে বলে শনিবার সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শনিবার নির্বাচিত পরিচালকদের মধ্যে ফোরাম প্যানেলের নেতা মাহমুদ নতুন সভাপতি নির্বাচিত হন।

এদিন নতুন কমিটির অফিস বেয়ারার নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মাহমুদসহ অন্যদের নির্বাচিত ঘোষণা করা হয়। প্রথম সহসভাপতি হয়েছেন সেলিম রহমান এবং জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ইনামুল হক খান। বাকি পাঁচ সহসভাপতি হয়েছেন মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান (অর্থ), ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।

বিজিএমইর বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং সদস্য আশরাফ আহমেদ।

গত ৩১ মে ২০২৫–২৭ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদের নির্বাচনে মাহমুদের নেতৃত্বে ৩৫টি পরিচালক পদের মধ্যে ৩১টিতে জয়ী হয় ফোরাম প্যানেল। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ জয়ী হয় চার পরিচালক পদে। নির্বাচনে ৩৫ পরিচালক পদে তিনটি প্যানেলের ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনের প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত নতুন কমিটি ও পরিচালকদের অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ