যাত্রীদের রেল ভ্রমণ নিরাপদ, নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতে দেশের বিভিন্নস্থানে শনিবার ঈদ যাত্রার প্রথম দিন মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে টিকিটবিহীন বেশ কিছু যাত্রী শনাক্ত এবং তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি মামলা এবং নয় হাজার ছয়শত সত্তর টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে একটি মামলা এবং এক হাজার একশত পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দেশের অন্যান্য রেলস্টেশনেও মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।




