স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও।
এদের মধ্যে তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান গতকাল (মঙ্গলবার) হাজির হওয়ার কথা থাকলেও আজ বুধবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে। আর গাজী সালাউদ্দিন তানভীরকে আজই তলব করেছিল দুদক। ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে।




