রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিরফিকুল আমীনের নেতৃত্বে আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ

রফিকুল আমীনের নেতৃত্বে আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি দলের আহ্বায়ক হিসেবে থাকছেন। এছাড়া সদস্যসচিব হয়েছেন ফাতিমা তাসনিম। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষে শুভেচ্ছা বক্তব্য দেন রফিকুল আমীন। এ সময় তিনি এই দলের নাম ঘোষণা করেন।

গত রোববার ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেন। আজ নতুন দলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন

সর্বশেষ