মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচরলক্ষ্যা ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী গ্রেপ্তার

চরলক্ষ্যা ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আওয়ামী লীগের রাজনীতিতে প্রথমে তিনি ভূমি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী থাকলেও পরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খানের পক্ষে যোগ দেন। এর আগে দলের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করেন। এ সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আলী চেয়ারম্যানকে গ্রেপ্তার করে নগরের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ