রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েভূমিকম্পে থাইল্যান্ডে ৩০ তলা ভবন ধস, ভেতরে আটকা ৪৩

ভূমিকম্পে থাইল্যান্ডে ৩০ তলা ভবন ধস, ভেতরে আটকা ৪৩

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে এবং এতে আটকা পড়েছেন অন্তত ৪৩ জন নির্মাণ কর্মী।

ব্যাংকক পুলিশ জানিয়েছে, রাজধানী শহরের চাতুচাক মার্কেটের কাছে ছিল এই ভবনটির অবস্থান। ভূমিকম্পের সময় ৫০ জন কর্মী ছিলেন ভবনটিতে। ভূমিকম্পের সময়ে তাদের মধ্যে ৭ জন ভবনটির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন, বাকিরা বের হতে পারেননি।

ভবন ধসের চিত্রটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন একজন নেটিজেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সে ভিডিওটি।

আরও পড়ুন

সর্বশেষ