বরিশালে রাতের আধাঁরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় জনতার কাছে হাতেনাতে আটক জেলার গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তির দেয়ার বিষয়টি নিশ্চিত করে ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন বলেন, ২৫ সেশনে দায়িত্ব পেয়েছিলো মাইনুল ইসলাম পলাশ। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পরপরই তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। উপজেলা জামায়াত আমীরের বক্তব্যের বিষয়ে শিবির সভাপতি বলেন, উনি হয়ত জানতেন না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত ভোর রাতে গৌরনদীর বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক সৌদি প্রবাসীর স্ত্রী (দুই সন্তানের জননী) ঘরে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের সময় এলাকাবাসী হাতেনাতে আটক করে। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ মাইনুলকে আটক করে থানায় নিয়ে যায়। আটক মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।
বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ওই দুজনকে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক দুইজনকেই জেলহাজতে পাঠান।




