রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বেগম জহুরা তাজউদ্দীনের দাফন রোববার, ৩টি জানাযা গাজীপুর ও কাপাসিয়ায়

বেগম জহুরা তাজউদ্দীনের দাফন রোববার, ৩টি জানাযা গাজীপুর ও কাপাসিয়ায়

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

গাজীপুর ও কাপাসিয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম জহুরা তাজউদ্দীনের ৩টি জানাযা রোববার অনুষ্ঠিত হবে। একইদিন বাদ আছর বনানী কবরস্থানে স্বামী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের কবরের পাশে তাকে দাফন করা হবে। কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ  বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রোববার দুপুর দেড়টায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে পৈত্রিক বাড়ি সংলগ্ন স্কুল মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় কাপাসিয়া পাইলট স্কুল মাঠে দ্বিতীয় জানাযা ও বিকেল ৪টায় গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে তৃতীয় জানাযা হবে। এরপর মরহুমার লাশ ঢাকার বনানীতে নিয়ে যাওয়া হবে। বাদ আছর বনানীতে স্বামী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা জহুরা তাজউদ্দীন।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জহুরা তাজউদ্দীনের মৃত্যু হয়। আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি জোহরা তাজউদ্দীন অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। গত নভেম্বরে বাসায় পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। তাকে প্রথমে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ২৭ নভেম্বর তার কোমড়ে একটি অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতির হলেও গত ৬ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দিল্লীর অদূরে গুরগাওয়ে মিদান্তা হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের ক্রিটিকাল ইউনিটে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলেনে জোহরা তাজউদ্দিনকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই পদেই বহাল ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ