রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ : ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে...

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ : ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া রেস্তোরাঁ ব্যবসায়ী নাজমী নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক আফরোজা হক খান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

তদন্তে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট নাজিমী নওরোজ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ