রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ভোটার হালনাগাদে তালিকা থেকে বাদ সাড়ে ৬০ হাজার ভোটার

চট্টগ্রামে ভোটার হালনাগাদে তালিকা থেকে বাদ সাড়ে ৬০ হাজার ভোটার

ভোটার হালনাগাদে তালিকা থেকে চট্টগ্রামের ৬০ হাজার ৪৮৫ জনকে বাদ দেওয়া হয়েছে। নতুন ভোটারদের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি গিয়ে জানা যায় এসব ভোটার মৃত। এরমধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ২ হাজার ২৪ জন এবং ১৫ উপজেলা থেকে ৫৮ হাজার ৪৬১ জন মৃত ভোটার বাদ পড়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরের পাঁচলাইশ এলাকায় ৪৯৯ জন, চান্দগাঁওয়ে ৬০৬ জন, কোতোয়ালী এলাকায় ১৯৮ জন, ডবলমুরিং এলাকায় ১৩১ জন, পাহাড়তলী এলাকায় ১০১ জন ও বন্দর এলাকায় ৪৮৯ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

১৫ উপজেলার মধ্যে বোয়ালখালীতে ৮ হাজার ২২৭ জন, বাঁশখালীতে ৬ হাজার ৮০৬ জন, আনোয়ারায় ৫ হাজার ১০৩ জন, সীতাকুণ্ডে ৪ হাজার ৪৮৮ জন, ফটিকছড়িতে ৩ হাজার ৮৫৭ জন, রাঙ্গুনিয়ায় ৩ হাজার ৬৪২ জন, পটিয়ায় ৩ হাজার ৬৩৪ জন, হাটহাজারীতে ৩ হাজার ৬২১ জন, লোহাগাড়ায় ৩ হাজার ৫৬২ জন, মিরসরাইয়ে ৩ হাজার ৫৫৭ জন, সাতকানিয়ায় ৩ হাজার ১৭ জন, সন্দ্বীপে ২ হাজার ৯৪৯ জন, রাউজানে ২ হাজার ৪০৩ জন, চন্দনাইশে ২ হাজার ১৭৩ জন এবং কর্ণফুলীতে ১ হাজার ৪২২ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়।

নতুন ভোটারের তথ্য সংগ্রহ শেষে এলাকাভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন করা হচ্ছে। ইসির এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এর আগে, গত ৫ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন।

চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এনামুল হক বলেন, হালনাগাদ কার্যক্রমের মূল লক্ষ্য একটি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। ভোটার তালিকায় মৃতদের নাম থাকার কারণে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে, যা প্রতিরোধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, “ভোটার তালিকা শুদ্ধ করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে ডিজিটাল ডাটাবেইস ও স্মার্ট রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে আরও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ