শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়কোন শত্রুকেই আওয়ামী লীগ ভয় পায় না : সৈয়দ আশরাফ

কোন শত্রুকেই আওয়ামী লীগ ভয় পায় না : সৈয়দ আশরাফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশি-বিদেশি কোন শত্রুকেই আওয়ামী লীগ ভয় পায় না। আমাদের কেউ দয়া করে স্বাধীনতা দেয়নি। নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। ভয় পেলে চলবেনা, সামনে এগিয়ে যেতে হবে। শনিবার বিকালে রাজধানীর খামারবাড়িতে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুরোপুরি বাহাত্তরের সংবিধানে ফিরে যাবে দেশ। বর্তমান সরকার সংবিধানকে অনেক গণতান্ত্রিক করেছে।

গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, কিছু পত্রিকা আন্দাজ নির্ভর সংবাদ প্রকাশ করে, গুজব ছাপে। এভাবে চলতে থাকলে জনগণ সংবাদ মাধ্যমের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। এটা গণতন্ত্রের জন্য সুখবর নয়। স্বাধীন সংবাদ মাধ্যম ছাড়া গণতন্ত্র হয়না। এ সময় টেলিভিশনের টকশোর করেন।

আরও পড়ুন

সর্বশেষ