রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত বিমানবন্দরে ১৮ লাখ টাকার মোবাইল ফোনের চালান আটক

শাহ আমানত বিমানবন্দরে ১৮ লাখ টাকার মোবাইল ফোনের চালান আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোনের চালান আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে এ যৌথ অভিযান চালানো হয়। যাত্রীবিহীন একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা যৌথভাবে সফল অভিযান পরিচালনা করেছে। উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ