রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেস থেকে জবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের একটি মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪ টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এই আত্মহত্যার ঘটনা ঘটে। শাম্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।  পুলিশ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপালে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের দাবি, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষেের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুরে। তিনি যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী।

সাবরিনা রহমান শাম্মির সহপাঠী আলী কাজী বলেন, আমরা ভোর ৪টার দিকে জানতে পারি, শাম্মি আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ গিয়ে আমরা কাঠেরপুলে তার মেসে যায়। তখন বুয়েটে পড়াশোনা করা শাম্মির বয়ফ্রেন্ডও এসেছিল। অনেক কান্নাকাটি করার পর চলে যায় সে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে সকাল ৬ টায় আমি মিটফোর্ড হাসপাতালে দেখতে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করছে। কারণ ফাঁস দেওয়ার সময় প্রেমিককে ফোনে রেখে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোনটি জব্দ করেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ