রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিগণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অতিদ্রুত নির্বাচন দিতে হবে : আমীর খসরু

গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অতিদ্রুত নির্বাচন দিতে হবে : আমীর খসরু

বাংলাদেশে জনগণের মালিকানা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অতিদ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (০৬ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংসহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু দেশে এখনো লেভেল ফ্লিড তৈরি হয়নি। হাসিনা বলেছিলো গণতন্ত্রের উপরে উন্নয়ন। আমরা বলবো নতুন কোনো বায়না নয় গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ৭ নভেম্বর দেশের পটপরিবর্তন হয়। সব পটপরিবর্তন মানুষ মনে রাখে না। ৭ নভেম্বর বাংলাদেশের সব পরিবর্তন করেছেন। জনগণ জিয়াউর রহমানকে মহানায়ক বানিয়েছেন।

আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদসহ ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ