রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েহাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই : হাসনাত আব্দুল্লাহ

হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের ভূমিকা নেই : হাসনাত আব্দুল্লাহ

শেখ হাসিনার সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করায় তার পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২১ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি।

পোস্টে হাসনাত লেখেন, ‘হাসিনাকে উৎখাত করা হয়েছে; একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই। এর আগে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই বলে মানবজমিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে নেয়া হয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাক্ষাৎকার। সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে বলেন, ‌‘আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি’।

আরও পড়ুন

সর্বশেষ