শেখ কবির হোসেন শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক শেয়ারবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বলে বিএসইসি জানায়।
পদত্যাগপত্রে শেখ কবির হোসেন উল্লেখ করেছেন, ইতোপূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেজ কমিশন কর্তৃক ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনয়ন এবং কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাকে কোম্পানির চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করে। অদ্যবধি তিনি সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
তবে বর্তমানে তার স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। বিধায় তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদ হতে ১৪ আগস্ট ২০২৪ তারিখ থেকে পদত্যাগ করেছেন।




