সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় আসছেন বৃহস্পতিবার

ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় আসছেন বৃহস্পতিবার

বৃহস্পতিবার শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় আসছেন। বর্তমানে তিনি চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন।  বুধবার ইউনূস সেন্টার থেকে ফেসবুক পেজে জানানো হয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ ই আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় (GMT+6) দূপুর ২:১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।⁣⁣

বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতিও এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাঁকে প্রধান করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।

আরও পড়ুন

সর্বশেষ