শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি

ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি

দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, রেল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে এর নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, সীমিত পরিসরে বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে।সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আন্তঃনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এর আগে বুধবার (২৫ জুলাই) রেল সচিব ড. হুমায়ুন কবীর সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে কারফিউ শিথিল থাকাবস্থায় যাত্রীবাহী কিছু ট্রেন চালানো হবে। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইলসহ আরও কিছু রুটে কমিউটার ও লোকাল ট্রেন চলবে। ইন্টারনেট সেবা পুরোপুরি সচল হলে চলবে আন্তঃনগর ট্রেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল।

আরও পড়ুন

সর্বশেষ