রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনওয়ান স্টপ সার্ভিস জনপ্রিয় ও কার্যকর হলে কমবে ভোগান্তি ও হয়রানি :...

ওয়ান স্টপ সার্ভিস জনপ্রিয় ও কার্যকর হলে কমবে ভোগান্তি ও হয়রানি : বিডা নির্বাহী চেয়ারম্যান

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)’র সহযোগিতায় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র উদ্যোগে “বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্মসূচী (বিআইসিআইপি) ও বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম অবহিতকরণ শীর্ষক কর্মশালা” ২৩ মে সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া, বিশেষ অতিথিবৃন্দ বিডা’র নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজ ও উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা এবং বিডা’র চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, বিএসআরএম গ্রুপ চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, রিয়ালেন্স শিপিং লিঃ’র চেয়ারম্যান মোঃ রাশেদ, লুব-রেফ’র এমডি মোহাম্মদ ইউসুফ, টি.কে. গ্রুপের এডভাইজর জাফর আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি সালামত আলী, জিপিএইচ ইস্পাত প্রতিনিধি ওসমান গণি চৌধুরী। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডা’র মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়। অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ বেনাজির চৌধুরী নিশান, মাহবুবুল হক মিয়া, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, ওমর মুক্তাদিরসহ ট্রেডবডি নেতৃবৃন্দ, চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সরকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ