বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কায্যক্রমের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল।
আসন্ন শীতকালীন মৌসুমে গরিব ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে৷ শীতবস্ত্র নিয়ে বিত্তবানদের দাড়ানো উচিত বললেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল।
প্রতিবছরের মতো এইবার ও শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণ। আজ বাদ জুমা ২৯ ডিসেম্বর বিকাল ৩ টায় পটিয়াস্হ চরকা নাই দরবারে শাহ আজিজিয়ায় নির্বাচিত গরিব ও অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। এসময় উপস্থিত ছিলেন বানিগ্রাম আবু বকর সিদ্দিক জামে মসজিদের মতোয়াল্লি আব্দুল আউয়াল, দরবারে শাহ আজিজিয়ার শাহজাদা ইদ্রিস চৌধুরী সেলিম, জেবল হোসেন চৌধুরী জামে মসজিদের ইমাম হাফেজ লোকমান হাকিম সদস্য হিসেবে উপস্হিত ছিলেন আরিফ, ইমন, আব্দুল খালেক ড্রাইভার।

আরও পড়ুন

সর্বশেষ