মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদখেলার সময়টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের অনলাইনে টিকেট শেষ!

টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের অনলাইনে টিকেট শেষ!

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের অনলাইনে টিকেট শেষ! আগামী ৬ এপ্রিলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের সব অনলাইন টিকেট বিক্রয় হয়ে গেছে। শুধু তাই নয় ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব কটি ম্যাচেরও অনলাইন টিকেট বিক্রি শেষ! আগের ঘোষণা অনুযায়ী ১৭ তারিখ সকাল দশটা থেকে অগ্রণী, এনসিসি ব্যাংক থেকে এবং অনলাইনে এক সঙ্গে শুরু হয় ক্রিকেট বিশ্বকাপের টিকেট বিক্রয়।

কিন্তু রবিবার রাত সোয়া দশটার দিকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের ঢাকার ম্যাচ এবং ফাইনাল-সেমিফাইনাললের কোনো টিকেট পাওয়া যায়নি। শুক্রবার রাত থেকেই সারাদেশের অগ্রণী ও এনসিসি ব্যাংকে ক্রিকেটপ্রেমীদের ভিড় থাকলেও অনলাইনেও চাহিদার কমতি ছিলো না।

বাংলাদেশের একটি খেলাসহ ভারত-পাকিস্তান-অস্ট্রেলিয়া, ভারত-অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনালের সব অনলাইন টিকেট বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র ডাচ-বাংলা নেঙাস কার্ড এবং ব্র্যাক ব্যাংকের মাস্টার ও ভিসা কার্ড হোল্ডাররা তাদের কার্ড দিয়ে অনলাইনে এসব টিকেট কিনতে পেরেছেন।

আরও পড়ুন

সর্বশেষ