সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক দৃশ্যপটে রঙধনু দৃশ্যমান হবে : যোগাযোগমন্ত্রী

অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক দৃশ্যপটে রঙধনু দৃশ্যমান হবে : যোগাযোগমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাজনীতি হচ্ছে একটি দাবা খেলা, এখানে কার মন্ত্রীত্ব থাকবে কারটা থাকবে না তা বলা যায় না। শুক্রবার মানিকদি-সিগন্যাল গেইট আইএসএসবি সড়ক পরিদর্শনকালে তিনি একথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক দৃশ্যপটে রঙধনু দৃশ্যমান হবে। জাতীয় পার্টি (এরশাদ) মহাজোটে থাকা না থাকা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,‘এরশাদ সাহেবের শেষ কথা শোনার জন্য আরো অপেক্ষা করতে হবে।

পদত্যাগপত্র জমা দেয়ার পরও দায়িত্ব পালন কতটুকু যুক্তিসঙ্গত? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণ না করছেন ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা তাঁদের দায়িত্ব চালিয়ে যাবেন।

প্রসঙ্গত: সাত কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন ২.৬ কি.মি. দৈর্ঘ্যরে এই সড়কটি নির্মাণে বাংলাদেশ সেনা বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। এ সড়কটি নির্মিত হলে পোশাক শ্রমিকদের চলাচলের রাস্তা সুগম হবে বলে জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুন

সর্বশেষ