রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হল শাখার সভাপতি খলিলুর রহমান মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় আ’লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়ক অবরোধসহ ডোমেরহাট বাজারে জামায়াত-শিবির সমর্থকদের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট বাজারে এ ঘটনা ঘটে। মামুন উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে আবদুল্লাহ আল মামুন বাড়ি থেকে ডোমেরহাট বাজারে চুলকাটার জন্য যাচ্ছিলেন। এসময় ৮/১০ জনের একদল দুর্বৃত্ত মামুনকে এলোপাথারি কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা মামুনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন

সর্বশেষ