রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়যেকোনো দিন নিজামীর রায়

যেকোনো দিন নিজামীর রায়

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন দেয়া হবে। বুধবার সকালে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী বলেন, গত ৬, ৭, ১০ এবং ১১ নভেম্বর আসামিপক্ষের আইনজীবীদের এ মামলায় আর্গুমেন্ট পেশ করার কথা ছিলো। কিন্তু সিনিয়র আইনজীবীরা হরতালের কারণ দেখিয়ে  ট্রাইব্যুনালে হাজির হননি। আগামী পাঁচদিনের মধ্যে তাদের লিখিতভাবে আর্গুমেন্ট পেশ করার নির্দেশ দিয়েছেন ট্রাউব্যুনাল -১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর। এ পাঁচদিনের পর যেকোনো দিন রায় দেয়া হবে।

গত ২১ অক্টোবর এ মামলায় আসামিপক্ষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম দিনে সাক্ষ্য দেন পাবনা জেলা আদালতের আইনজীবী মুক্তিযোদ্ধা কে এম হামিদুর রহমান (৬৬)। দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন আরেক মুক্তিযোদ্ধা শামসুল আলম (৬২)। তৃতীয় সাফাই সাক্ষী আবদুস সালাম মুকুল (৫৮) দ্বিতীয় সাক্ষীর বক্তব্যকে সমর্থন করলে তাকে সমর্থন করে প্রসিকিউশন। জবানবন্দি শেষে সাক্ষীদের জেরা করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী ও সৈয়দ হায়দার আলী।

৬ অক্টোবর এ মামলায় চারজন সাফাই সাক্ষীর সাক্ষ্য দেয়ার অনুমতির আদেশ দেন ট্রাইব্যুনাল। ২০১২ সালের ২৬ আগস্ট থেকে চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিক ও ইতিহাসবিদসহ মোট ২৬ জন সাক্ষী তাদের জবানবন্দি দেন। আসামিপক্ষ এসব সাক্ষীকে জেরা করে। ২০১২ বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে ২০১২ সালের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় অভিযোগ আনা হয়।

আরও পড়ুন

সর্বশেষ