ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
লালমনিরহাটের কাকিনা ও তুষভাণ্ডার রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে হরতাল সমর্থকরা রেললাইন তুলে ফেলায় একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি উল্টে গেছে। এতে কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
লালমনিরহাটগামী করতোয়া ট্রেনের চালক নুর ইসলাম জানান, তুষভাণ্ডার রেল স্টেশন থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর টেপাটারী এলাকায় এসে কুয়াশার মধ্যে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি প্রায় উল্টে যায়। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হন। রেল লাইনের ফিস প্লেট ও ফিস বোল্ট খুলে লাইন সরিয়ে দেয়ায় ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেল কতৃপক্ষ।




