রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি

বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার দেবে এডিবি

অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। করোনা পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।

এডিবি বলেছে, দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উত্পাদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসায়গুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতে বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

ঋণ বিষয়ে এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান জনব্যবস্থাপনা বিষয়ক অর্থনীতিবিদ আমিনুর রহমানের ভাষ্য, এই ঋণ বাংলাদেশকে রাজস্ব বাড়াতে, সরকারি ব্যয় ও পাবলিক প্রকিউরমেন্টে দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কার করতে এবং ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে ব্যাংকিং খাত থেকে স্বল্প সুদে সাশ্রয়ী মূল্যের ঋণ পেতে সাহায্য করবে।

তিনি আরও বলেছেন, ‘এবিডির এই কর্মসূচিটি জেন্ডার, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাইজেশনের ওপর বেশি গুরুত্ব দেয়, যার মাধ্যমে সরকারের দরিদ্র ও দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করতে সক্ষম করে। ’

এই প্রোগ্রামটি নতুন আয়কর আইন গ্রহণের মাধ্যমে আয়কর সংগ্রহকে উন্নত করবে। পাশাপাশি করের ত্রুটি হ্রাস করবে এবং প্রয়োগকারী পদক্ষেপগুলোকে শক্তিশালী করবে ও দেশের করের জালকে প্রসারিত করবে। ইলেকট্রনিক প্রকিউরমেন্ট এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্টে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো হবে, যখন পাবলিক প্রকল্পের অনুমোদন নতুন চালু করা ডিজিটাল পদ্ধতির পাবলিক প্রকল্প মূল্যায়ন ও অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে সহজতর করা হবে।

বাংলাদেশ ব্যাংকের উদ্ভাবনী অর্থায়ন পরিষেবায় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নতুন প্যাকেজটি ডিজিটাল চ্যানেল এবং ই-ওয়ালেটের মাধ্যমে স্বল্পমূল্যের ক্ষুদ্রঋণ প্রদান করা হবে। ফলে এটি প্রান্তিক ও ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের ব্যক্তিদের ব্যাংক ঋণ প্রদানের সুবিধা দেবে। ক্ষুদ্র ব্যবসা এবং নারী উদ্যোক্তা, যাদের জমি বা সম্পত্তি নেই, তারা তাদের বাণিজ্য রসিদ এবং অন্যান্য ধরনের অনির্ধারিত জামানত যেমন ছোট সরঞ্জাম এবং যন্ত্রপাতির উপর ভিত্তি করে ঋণ নিতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ