ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ৪, ৫ ও ৬ নভেম্বর হরতাল দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। শিগগির এ কর্মসূচি ঘোষণা করা হবে। বুধবার রাতে ১৮ দলের বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে বের হয়ে ১৮ দলের শরিক লেবারপার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের জানান, ‘দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা ও পরবর্তী আন্দোলন কর্মসূচি ঠিক করতেই আজকের এই বৈঠক ডাকা হয়েছে। আমরা বিএনপি চেয়ারপারসনকে কঠোর কর্মসূচি দেয়ার প্রস্তাব করেছি। শিগগির এ কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে রাত নয়টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলের বৈঠক শুরু হয়। বৈঠকে জোটের শরিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচনকালীন সরকারের বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাদের বৈঠক হয়।




