ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
শিবিরের ছোড়া ককটেলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ধানমন্ডি এলাকায় কয়েকজনকে জড়ো হতে দেখলে টহলরত হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম তাদের দিকে এগিয়ে যান। এসময় হরতাল সমর্থকরা তাকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




