ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ হারালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তাকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রবিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোহবান সিকদারএ তথ্য জানিয়েছেন। তিনি তখন বলেন, “এই সংক্রান্ত একটি ফাইল আমার কাছে আসার কথা রয়েছে। তবে ফাইলটি এখনো হাতে পাইনি। আর একটু সময় লাগবে।” এর কিছু সময় পরই হানিফকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়েছে।




