ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশের নথি সংরক্ষণের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দৃষ্কৃতকারীরা। রবিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এ আদালতের অ্যাডভোকেট চৌধুরী মো. গালিব রাকীব বলেন, `আগুন লাগা কক্ষে পুলিশের মামলার পুরনো নথি সংরক্ষণ করা হয়। আদালতের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করছেন। ফায়ার ব্রিগেডেও খবর দেয়া হয়েছে। আদালত ভবনের নিচতলার ওই কক্ষ পুলিশ ঘিরে রেখেছে বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, কে বা কারা এ নাশকতার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।




