সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......এমন বক্তব্য দেবেন না যাতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয় : নাসিম

এমন বক্তব্য দেবেন না যাতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয় : নাসিম

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সোহরাওর্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এমন কোনো বক্তব্য দিবেন না যাতে পরিস্থিতি ঘোলাটে হয়, সংলাপের পরিবেশ নষ্ট হয়। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়। শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার‌্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন দিবেন উল্লেখ করে তিনি বলেন, সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিবেন। এর মাধ্যমে যে সঙ্কট আছে তা নিরসন হবে বলে উল্লেখ করেন তিনি।
সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রস্তাব দেয়ার জন্য বিরোধীদলকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আপনরা সংসদে গিয়ে প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি কার‌্যপ্রণালী বিধি অনুযায়ী দেন। আপনাদের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর নের্তৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন

সর্বশেষ