শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে দরকার সরকারী আর্থিক ব্যবস্থাপনার উপর জ্ঞানভিত্তিক আলোচনা...

দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে দরকার সরকারী আর্থিক ব্যবস্থাপনার উপর জ্ঞানভিত্তিক আলোচনা ও এর প্রয়োগ: ড. সেলিম উদ্দিন

Bureau of Business Research এর উদ্যোগে ২৬ মে, ২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার সরকারী আর্থিক ব্যবস্থাপনা কাঠামো শীর্ষক এক ওয়েবনিয়ার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও Bureau of Business Research এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো: সেলিম উদ্দিন (এফসিএ, এফসিএমএ) এর সভাপতিত্বে উক্ত ওয়েবনিয়ারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী । মূল প্রবন্ধ আলোচনায় মুসলিম চৌধুরী প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে সরকারী আর্থিক ব্যবস্থাপনাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্তি পূর্বক বাংলাদেশের সমগ্র সাধারণ সরকারী ও পাবলিক কর্পোরেশন গুলোর আর্থিক ব্যবস্থাপনার প্রক্রিয়া, পদ্ধতি ও সরকারী সম্পদ ব্যবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।IMG-20220528-WA0003

সভাপতির বক্তৃতায় অধ্যাপক ড. মো: সেলিম উদ্দিন বলেন, সরকারী আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ন এবং এর বিশালতা ও পরিধি অনেক সুবিস্তৃত। সরকারী আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যত বেশী জ্ঞান আহরণ করব তত বেশী এই বিষয়ে গবেষনা করার জন্য সুযোগ সৃষ্টি হবে। তাই সরকারী আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান ভিত্তিক আলোচনা দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত দিকগুলোতে ধনাত্মক প্রভাব পড়বে। বিবিএস এর পরিচালক প্রফেসর ড. এস এম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত ওয়েবনিয়ারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ