শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশাহ আমানত বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণের বার অাটক

শাহ আমানত বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণের বার অাটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ স্ক্যান করে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

রোববার (২৯ মে) দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান  এ তথ্য নিশ্চিত করেন। এসময় শফি আলম নামে স্বর্ণবহনকারী ওই যাত্রীকেও আটক করা হয়।

তিনি বলেন, সকাল সাড়ে ১০ টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করলে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে সেখান থেকে ২৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ