ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বগুড়া পৌর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
জানা গেছে, শুক্রবার পৌর এলাকার আলতাফুন্নেসা মাঠে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকে। এতে জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রশাসন সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।শনিবার সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ অনেক এলাকায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।




