সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাপলা চত্ত্বরের সমাবেশে কোন লোকও মারা যায়নি

শাপলা চত্ত্বরের সমাবেশে কোন লোকও মারা যায়নি

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

শাপলা চত্ত্বরে ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে একটি লোকও মারা যায়নি বলে জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (প্রশাসন) একে এম শহিদুল হক। অথচ একটি মহল গুজব ছড়িয়েছে সমাবেশে ২ হাজার আলেম-ওলামা মারা গেছে। ঐ দিন সংঘর্ষে মোট ১১ জনের লাশ পাওয়া গেছে বলে জানান তিনি। তার মধ্যে একজন পুলিশের ড্রাইভারও রয়েছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের পালং মডেল থানার নতুন ভবন উদ্বোধন শেষে পালং থানা মিলতায়নে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, হেফাজত আসলে মাওলানা আহমদ শফির নেতৃত্বে নেই। এরা মূলত ১৮ দলীয় জোটের সঙ্গে থাকা ৬টি ইসলামী দল। তাছাড়া, মানবাধিকার সংগঠনগুলো ৫ মে রাতে হেফাজতের সমাবেশস্থলে ৬১ জন মারা গেছে বলেছে, কিন্তু তা সঠিক নয়।

আরও পড়ুন

সর্বশেষ