সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নাটোরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত, আহত ২৫

নাটোরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত, আহত ২৫

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

নাটোরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার পুটিমারী ও কুশাবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় গ্রামের লোকজন সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুটিমারী গ্রামের আ. গণি নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ছয় জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার তরিকুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ