ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা তার বক্তব্যকে কখনো গ্রহণযোগ্য বলিনি, আজকেও বলছিনা। তার এ বক্তব্য বা প্রস্তাব গণতন্ত্রকে সুসংহত করতে নয়, গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই। বিরোধী দলের চেয়ারপার্সনের এ প্রস্তাবকে ষড়যন্ত্রমূলক। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানম-িতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বন ও পরিবেশ মন্ত্রী বলেন, আজকে মাননীয় বিরোধী নেত্রী সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন, তার বক্তব্যে নতুন কিছু নেই। তারা আগ থেকে অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি করে আসছেন, আজকে তা নতুনভাবে উপস্থাপন করেছেন। এটা সংবিধান সম্মত নয়, বহির্ভূত। এটার কোন গ্রহণযোগ্যতা আছে বলে আমরা মনে করি।
প্রধানমন্ত্রী বিরোধী দলের কাছে নাম চেয়ে প্রস্তাব করেছেন। অথচ তার বক্তব্যের পর থেকে বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়ে আসছেন, এটা অনাকাঙ্খিত। তার কাছে এমন বক্তব্য জাতি প্রত্যাশা করেনি। তার এ বক্তব্য ব্যক্তিগত আক্রোশবশত বলেই প্রতীয়মান হয়েছে।
হাছান মাহমুদ বলেন, আমরা গণতন্ত্রকে সমুন্নত করতে চাই। এজন্য তিনি(প্রধানমন্ত্রী) সর্বদলীয় সরকার গঠনের জন্য প্রস্তাব করেছেন। এটা তার উদারতা। অপরপক্ষে বিরোধী দলীয় নেত্রী পরিবেশ ঘোলাটে করছেন। তিনি প্রস্তাব করতে পারতেন তার কয়টা মন্ত্রণালয় দরকার বা কোন মন্ত্রণালয় দরকার। এ বিষয়ে তার বক্তব্য স্পষ্ট করা উচিত ছিল। জাতি এটাই প্রত্যাশা করেছে। কিন্তু তিনি তা করেননি।
বিরোধী দলীয় নেত্রী সহিংসতা দমনে প্রস্তাব দিয়েছেন আপনারা কিভঅবে নিচ্ছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা তারা করছে, গত কয়েক বছর ধরে তিনি সহিংসতার নেতৃত্ব দিচ্ছেন। তারা সহিংসতার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। যার প্রমাণ গতকয়েক দিনে চট্টগ্রামের লালখান বাজার ও ঢাকায় দেখা যাচ্ছে। তিনি বলেন, আমাদের বক্তব্য সংক্ষেপ। এটা ইনিশিয়াল রিয়েকশন। ফরমাল রিয়েকশন পরে হবে।
দু’রকম অবস্থান কেন? জানতে চাইলে তিনি বলেন, রিয়েকশন দেয়ার সিদ্ধান্ত আমি পেয়েছি ৫ টার পর। ফরমাল রিয়েকশন দিলে সবাইকে জানাতে হবে। এ সময়ে অফিস ঘুছিয়ে সবাইকে জানানো সম্ভব নয়। আর অনেকে এখনই রিয়েকশন চায়। ওদের(বিএনপি) দু’একজন রিয়েকশন দেয়। এজন্য আমাদের স্ট্যাটেজি হচ্ছে, আমাদেরও দু’একজন দিবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু।




